কাবুলে বিস্ফোরণ, ১২ মার্কিন সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ০১:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:০৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে অন্তত ১২ মার্কিন সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে নিহতের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, কাবুল বিস্ফোরণে অন্তত ১২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এটি একটি কঠিন দিন।

হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএস-কে দায়ী করেছেন কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। আফগানিস্তানে এখনও হাজার খানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানান ইউএস সেন্ট্রাল কমান্ডের এই শীর্ষ জেনারেল। মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, পর্যবেক্ষকরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে।

মাইক জ্যাকসন বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ, যারা দেশ ছাড়তে মরিয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন তাকে এ খবর দেওয়া হয়।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম