আইএস-এর আত্মঘাতী জঙ্গিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ২১:১৪আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৭

চূড়ান্ত সময়ে এসে আফগানিস্তানে আইএস-এর আত্মঘাতী জঙ্গিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়র্টাসকে বলেন, 'রবিবার বিমান হামলা চালানো হয়েছে। পশ্চিমা এবং তালেবানের উভয় শত্রুদের বিরুদ্ধেই হামলা পরিচালনা করা হয়'।

তালেবানের এক মুখপাত্র বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলা করতে যাওয়া এক আত্মঘাতী বোমা হামলাকারীর গাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কোনও বেসামরিক নাগরিক হতাহত হয়নি। আগামী কয়েক ঘণ্টায় আরও হামলা চালানো হতে পারে।

এদিকে রবিবার কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী রকেট হামলার খবর পাওয়া গেছে। এতে শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরের উত্তর দিকে একটি বাড়িতে রকেটটি পড়ে। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ধারণা করা হচ্ছে, আফগান আইএস এই রকেট হামলায় জড়িত।

গত শুক্রবার কাবুল বিমানবন্দরের  বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোণ ঘটায় জঙ্গিগোষ্ঠীটি। এতে মার্কিন সেনাসহ ১৮০ জনের বেশি লোক প্রাণ হারান।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম