কাবুল বিমানবন্দর সংস্কারের প্রয়োজন পড়বে: তুরস্ক

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ০৭:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৬:২৫
image

ফের বেসামরিক ফ্লাইট চালানো শুরুর আগে কাবুল বিমানবন্দর সংস্কারের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে তুরস্ক। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, বিমানবন্দরটি পরিচালনায় সহায়তা করতে তালেবানের দেওয়া প্রস্তাব এখনও বিবেচনা করছে আঙ্কারা।

৩১ আগস্টের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা প্রদানে আলোচনা চালাচ্ছে আঙ্কারা ও তালেবান। তবে আঙ্কারার তরফে বলা হয়েছে, সাম্প্রতিক বোমা হামলার পর সেখানে কোনও বিশেষজ্ঞ পাঠাতে হলে তুর্কি সেনাবাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা প্রদান করতে হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, পরিদর্শন প্রতিবেদনে দেখা যাচ্ছে বিমানবন্দরটির রানওয়ে, টাওয়ার এবং টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেগুলো সংস্কারের প্রয়োজন। তিনি বলেন, ‘এগুলোর জন্য লোকবল প্রয়োজন। একইভাবে প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করতে হবে।’

ন্যাটো জোটের অংশ হিসেবে বিগত ছয় বছর ধরে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব ছিল তুরস্কের। বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর বিমানবন্দরটি সচল রাখা আফগানিস্তানের জন্য খুবই জরুরি। কেবল বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার প্রয়োজনেই নয়, বরং ত্রাণ সরবরাহ এবং কার্যক্রম সচল রাখতেও এটি সচল রাখা প্রয়োজন।

বিমানবন্দরে সংস্কার কাজ চালানোর প্রয়োজনের বিষয়ে তালেবানকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক