তালেবানের বিরুদ্ধে জোরালো হচ্ছে নারী আন্দোলন

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:১২

আফগানিস্তানে ক্রমেই ছড়িয়ে পড়ছে তালেবানবিরোধী বিক্ষোভ। শুক্রবার রাজধানী কাবুলে তালেবান শাসনের বিরোধিতা করে রাস্তায় নামেন আফগান নারীরা। সমঅধিকার ও রাজনীতিতে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানিয়ে জড়ো হন তারা।

ঝুঁকি নিয়েই উইমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন নেটওয়ার্ক ব্যানারে বেশ কয়েকজনকে নারীকে কাবুলের অর্থ মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি, নতুন আফগান সরকারে সম্পৃক্ত করা। কিছুক্ষণের পর বিক্ষোভটি বাধার মুখে পড়লে ছত্রভঙ্গ হয়ে পড়ে। 

সরকার গঠনের আগে তালেবানের বিরুদ্ধে এমন বিক্ষোভকে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে। এর আগে শিক্ষা ও কাজের সুযোগের দাবিতে হেরাত প্রদেশে বিক্ষোভ দেখান সেখানকার নারীদের একাংশ।

এদিকে, তালেবান প্রশাসন জানিয়েছে নতুন আফগান সরকারের উচ্চ পর্যায়ে নারীদের অংশগ্রহণ থাকছে না। এরপরই এর বিরোধিতায় ছোট ছোট আন্দোলন হচ্ছে। শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান কর্তৃপক্ষ।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম