সরকার গঠনের অনুষ্ঠানে তুরস্ক ও চীনসহ ৬ দেশকে আমন্ত্রণ তালেবানের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে তুরস্ক ও চীনসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির একজন নেতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নেতা জানান, তুরস্ক, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও কাতারকে সরকার ঘোষণার অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তালেবানের নতুন সরকার ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। সোমবার সকালে দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এরইমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, হানাদাররা কখনও দেশের ভালো করে না। দেশবাসীই দেশের ভালো চায়। যুদ্ধ শেষ। স্থিতিশীল সরকার গঠনের পথে রয়েছে আফগানিস্তান।

এদিকে আফগানিস্তানে তালেবানের উত্থানে এ অঞ্চলের আরেক দেশ ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা ডগলাস লন্ডন। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সিআইএ’র সন্ত্রাস দমন বিষয়ক বিভাগের সাবেক এই প্রধান বলেন, তালেবান স্পষ্টতই ভারতকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, ‘আমি মনে করি ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। জিহাদি গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের সমর্থনের ফলে এমন একটি শক্তির (তালেবান) উত্থান ঘটেছে যারা শেষ পর্যন্ত ইসলামাবাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান