পাঞ্জশিরে অন্তত ২০ জন বেসামরিককে হত্যা করেছে তালেবান: বিবিসি

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৪

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় অন্তত ২০ বেসামরিককে হত্যার কথা জানতে পেরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ওই এলাকার খবর পাওয়া কঠিন। তবে তালেবানের হাতে ২০ জন বেসামরিক নিহত হওয়ার প্রমাণ হাতে থাকার দাবি করেছে বিবিসি।

পাঞ্জশিরে রাস্তার পাশে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে ঘিরে রেখেছে তালেবান যোদ্ধারা। এরপরই বন্দুকের শব্দ শোনা যায় এবং ওই ব্যক্তি লুটিয়ে পড়ে। নিহত ওই ব্যক্তি সেনা সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক পোশাক পরা ওই এলাকায় সাধারণ ঘটনা। ভিডিওতে পথচারীদের বলতে শোনা যায় ওই ব্যক্তি বেসামরিক।

পাঞ্জশিরে নিহত বেসামরিকদের মধ্যে আবদুল সামি নামে এক দোকানি রয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, তালেবান ওই উপত্যকায় প্রবেশের পর দুই সন্তানের বাবা সামি পালায়নি। তিনি তখন বলেছিলেন, ‘আমি গরীব দোকানদার আর যুদ্ধের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

কিন্তু পরে তাকে গ্রেফতার করে তালেবান অভিযোগ তোলে প্রতিরোধ যোদ্ধাদের কাছে সিম কার্ড বিক্রি করেছেন। কয়েক দিন পর তার মৃতদেহ বাড়ির কাছে ফেলে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার মরদেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিশোধ নেওয়া হবে না বলে ঘোষণা দেয় তালেবান। বাসিন্দাদের প্রাত্যহিক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়। তালেবান মুখপাত্র মৌলভী আবদুল্লাহ রাহমানি বলেন, ‘দোকানদার হলে দোকান খোলা উচিত। কৃষক হলে খামারে যাওয়া উচিত। আমরা তাদের সুরক্ষার জন্য এসেছি, তাদের জীবন এবং তাদের পরিবারের সুরক্ষার জন্য।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম