আফগান প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান নেতাদের বিরোধ: বিবিসি

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩

আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের মধ্যে বড় আকারের বিরোধ হয়েছে। সিনিয়র তালেবান নেতাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদে মোল্লা আবদুল গণি বারাদার এবং মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গে এই বিরোধ হয়েছে।

কয়েক দিন ধরেই জনসম্মুখে নেই নবগঠিত আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী আবদুল গণি বারাদার। তারপর থেকেই তালেবান নেতাদের বিরোধের খবর পাওয়া যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করছে তালেবান কর্তৃপক্ষ।

তালেবানের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, আবদুল গণি বারাদার এবং আফগানিস্তানের শরণার্থী বিষয়কমন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এ সময় আশপাশে থাকা তাদের সমর্থকরাও পরস্পরের দিকে তেড়ে যায়।

কাতারে অবস্থানরত এক সিনিয়র তালেবান নেতা এবং সংশ্লিষ্ট নেতাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে দুই সিনিয়র তালেবান নেতার মধ্যে বিরোধ হয়। নতুন অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে আব্দুল গণি বারাদার অসন্তোষ প্রকাশ করলে বিরোধ তৈরি হয়। এছাড়া আফগানিস্তানে জয় পাওয়ার কৃতিত্ব কারা নেবেন তা নিয়েও বিরোধ হয়।

আব্দুল গণি বারাদার মনে করেন, তার মতো যারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন তাদের কারণেই বিজয় এসেছে। আর হাক্কানি নেটওয়ার্কের তালেবান নেতারা মনে করেন, লড়াইয়ের মাধ্যমেই জয় এসেছে।

তালেবান সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, বিরোধের পর কাবুল ছেড়ে চলে যান আব্দুল গণি বারাদার। বর্তমানে তিনি কান্দাহারে অবস্থান করছেন।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের