আফগান সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনের আহ্বান নতুন পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২২

নতুন তালেবান সরকারের প্রতি দৃষ্টিভঙ্গির কারণে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, কোনও দেশকেই আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেবে না তালেবান।

আমির খান মুত্তাকি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের শেষ মানুষটাকেও সরিয়ে নিতে সহায়তা করলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের ধন্যবাদ দেওয়ার বদলে আমাদের সম্পদ জব্দ করলো।’

সোমবার জাতিসংঘের এক দাতা সম্মেলনে আফগানিস্তানে একশ’ কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আমির খান মুত্তাকি।

কাবুলের তালেবান নেতৃ্ত্বাধীন প্রশাসনকে স্বীকৃতি দিতে এখন পর্যন্ত রাজি হয়নি কোনও দেশ। এর ফলে গত ২০ বছর ধরে বিদেশি সহযোগিতার ওপর নির্ভর করে আসা আফগান অর্থনীতি আরও বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

নতুন আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সরকার বিশ্বের যেকোনও দেশের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেই বলেই কোনও দেশের নির্দেশনা মানবে না তারা। আফগানিস্তানের সংঘাত অবসানে তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান মুত্তাকি। আফগানিস্তান বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম