আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১১:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৪:২৬

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবান যখন আফগান ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে তখনই দেশটিতে আমেরিকার যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, দশকের পর দশক ধরে চলা যুদ্ধে ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি’।

স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগান পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিয়েছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট হয়েছে। যুদ্ধে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি; বরং চরম খারাপের দিকে গেছে। কারণ, অঞ্চলগুলোকে পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছুকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে’।

‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল বলেও হতাশার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, চীন যখন এমন পরিস্থিতি দেখে তখন আমাদের নিয়ে হাসাহাসি করে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বিব্রতকর ঘটনা'।

তালেবানকে ক্ষমতাচ্যুত করতে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর মার্কিন ও ন্যাটো সেনারা আফগান ভূখণ্ডে অবস্থান করে। সম্প্রতি অধিকাংশ সেনাই নিজ নিজ দেশে ফিরে গেছে।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম