পাসপোর্ট ছাড়াই আফগান শরণার্থীদের গ্রহণ করবে ব্রিটেন

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৯:৪০আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৫

তালেবানের কাছে কাবুলের পতনের পর আফগান শরণার্থীদের জন্য সীমান্ত আইন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান থেকে পালানো শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করা হবে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখবর জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, পশ্চিমাদের সহযোগিতা করা আফগান দোভাষী ও ঠিকাদারদের যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সহজ করতে চায় সরকার। আফগানদের দেশ ছাড়তে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, যতটা সম্ভব তাড়াতাড়ি তাদের দেশ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে আইন পরিবর্তন করা দরকার আমরা তা বদলাচ্ছি।

বেন ওয়ালেস আরও বলেন, আজ (সোমবার) আমি প্রীতি প্যাটেলের সঙ্গে কথা বলব কীভাবে আফগানদের পাসপোর্ট সমস্যার সমাধান করা যায়। গতকালের আগ পর্যন্ত আফগানরা পাসপোর্ট ছাড়া দেশ ত্যাগ করতে পারেনি। তারা যদি এরই মধ্যে আমাদের যাচাই প্রক্রিয়ার আওতায় থাকে তাহলে আমরা জানি তারা কারা। আইনে পরিবর্তন আনার ফলে তাদের যতদ্রুত সম্ভব দেশ ত্যাগ নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, আমরা তাদের মধ্যপ্রাচ্যের কোনও দেশে প্রথমে জড়ো করতে চাই। সেখান থেকে তাদের যুক্তরাজ্যে নিয়ে আসা হবে।

ব্রিটিশ সরকার আশা করছে, তাদের পক্ষে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ মানুষকে কাবুল বিমানবন্দর থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হবে। এই বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম