৩ শতাধিক আফগানকে উদ্ধারের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

আফগানিস্তানে ব্রিটেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা তিন শতাধিক আফগানকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার (৬ সেপ্টেম্বর) ব্রিটেনের পার্লামেন্টে তিনি এ কথা জানান।

এদিন প্রধানমন্ত্রী জনসনের কাছে প্রশ্ন রাখা হয় ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা কতজন আফগান দেশটিতে রয়ে গেছেন? এমন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তিনি। তবে প্রধানমন্ত্রী বরিস বলেন, '৩১১ আফগানকে নিরাপদে দেশটি থেকে সরিয়ে আনা হবে। তাদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ব্রিটেন'।

গত মাসে আফগানিস্তানের যুদ্ধে সমাপ্তি টেনে দেশে ফিরেছে ব্রিটিশ বাহিনী। নির্ধারিত সময়ের মধ্যে কাবুল ত্যাগের কারণে অনেকেই ফিরতে পারেননি। দীর্ঘ দুই দশকের যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে নানাভাবে সহায়তা করে আফগানের অনেক নাগরিক। বিশেষ করে দোভাষী কাজে নিয়োজিত ছিলেন তারা।

এদিন জনসন নিজের পক্ষে সাফাই গাইলেও বিরোধী নেতা কেইর স্টারমারের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সরকারের ‘নেতৃত্বহীনতার অভাবের’ সমালোচনা করেন কেইর। বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে দোহা চুক্তির মাত্র ১৮ মাস পর কাবুলের পতন হয়েছে। আর ৮ হাজার যোগ্য আফগানের মধ্যে মাত্র ২ হাজার জনকে যুক্তরাজ্যে আনা হয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান, ব্রিটেন গত এপ্রিল থেকে ১৭ হাজারের বেশি লোককে আফগানিস্তান থেকে উদ্ধার করেছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম