কাবুলে আরও ৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ২২:৪২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৪২

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেওয়ার পর কাবুল বিমানবন্দর থেকেই নিজ দেশের নাগরিকদের ফেরানোর প্রক্রিয়া জারি রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশ ত্যাগে বেপরোয়া আফগানরা বিমানবন্দরটিতে জড়ো হলে বিশৃঙ্খলা দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় বেসামরিক অংশ। এমন পরিস্থিতিতে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলে আরও ৫০০ সেনা পাঠাচ্ছে বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, কাবুল বিমানবন্দরের বেসামরিক অংশের নিরাপত্তা ভেঙে পড়ার পর মার্কিন সেনারা তা পুনঃস্থাপনের কাজ করে যাচ্ছে।

কিরবি জানান, এই মুহূর্তে বিমানবন্দরটিতে ২৫০০ মার্কিন সেনা অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ৫০০ সেনা পাঠানো হচ্ছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি আগামী কয়েক ঘণ্টার ভেতরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

সোমবার কাবুল বিমানবন্দরে সবধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়।

পেন্টাগন মুখপাত্র জানান, এই অতিরিক্ত সেনা পাঠানোর লক্ষ্য হলো ফ্লাইট চালু হলে প্রতিদিন হাজারো মানুষকে সেখান থেকে সরিয়ে আনা। সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম