আফগানিস্তানে যাওয়াটাই ছিল ইতিহাসের বড় ভুল: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১১:০২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৪:৩০

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়াটা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন তিনি।

তালেবানের সংবাদ সম্মেলনের পর ফক্স নিউজকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।’ 

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর প্রসঙ্গে সাংবাদিক শন হ্যানিটির ট্রাম্পকে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প জানান, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট হয়েছে। যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি; বরং চরম খারাপের দিকে গেছে। কারণ, অঞ্চলগুলোকে পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছুকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের দীর্ঘ বাজে অভিজ্ঞতা রয়েছে। ‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল বলে হতাশার কথা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় থাকাকালীন ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে সেনা তুলে নেওয়ার কথা জানান ট্রাম্প। এসব দেশে মার্কিন সেনাদের সময় নষ্ট এবং অর্থের অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তালেবানকে ক্ষমতাচ্যুত করতে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর মার্কিন ও ন্যাটো সেনারা আফগান ভূখণ্ডে অবস্থান করে। সম্প্রতি অধিকাংশ সেনা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের