আফগান পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ০৩:১৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৩:১৪

কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় আফগান পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টায় ভাষণ দেবেন প্রেসিডেন্ট। এতে কাবুল বিমানবন্দরে হামলা নিয়ে কথা বলবেন তিনি।

বাইডেনের ভাষণের পর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণের ঘটনায় ১২ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ মার্কিন সেনাসদস্য। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেছে পেন্টাগন। আইএসের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করা হয়েছে।

এদিকে আফগানিস্তানে এখনও হাজারখানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।

মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, পর্যবেক্ষরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে। মাইক জ্যাকসন বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া। সূত্র: রয়টার্স।

/এমপি/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম