কাবুলে নিহত ১৩ সেনাকে শ্রদ্ধা জানালেন বাইডেন

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ০৩:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৩:৩৬
image

গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে এসব সেনার দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন।

রবিবার ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

সেই সময় কান্নার আওয়াজ শোনা যায়। আর এক নারী অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়।

কাবুলে হামলায় নিহত সেনাদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে। ফলে তাদের কেউই ২০ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর খুব বেশি দিন আগে জন্ম লাভ করেননি।

নিহত এসব সেনা সদস্য আফগানিস্তান থেকে মার্কিন ও আফগান নাগরিকদের সরিয়ে আনায় সহায়তা করছিলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ১৩ সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় সর্বোচ্চ আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম