আফগানিস্তানে মার্কিন পরাজয় দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ: ইরান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৭:২৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৩০

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন পরাজয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবশ্যই দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ তৈরি করবে। তালেবান প্রতিবেশী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর সোমবার তিনি এ মন্তব্য করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে পুনর্মিলনের আহ্বান জানিয়ে রাইসি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে ইরান।

রাইসি আফগানিস্তানকে ‘এক ভাই ও প্রতিবেশী দেশ’ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া সামরিক ব্যর্থতা আখ্যায়িত করে তিনি বলেছেন, এটি জীবন, নিরাপত্তা ও স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার সুযোগ।

আফগানিস্তানের সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে তিনি জানিয়েছেন, দেশটির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করা হচ্ছে।

ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, দেশটিতে ৩৫ লাখ আফগান শরণার্থী রয়েছেন।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম