নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ২০:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩৫
image

আশরাফ গণির অনুপস্থিতিতে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

টুইট বার্তায় সাবেক এই ভাইস প্রেসিডেন্ট লেখেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। আমি বর্তমানে দেশেই রয়েছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সমর্থন এবং সহায়তা চেয়ে সব নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

এর আগে গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পাতায় এক পোস্টে প্রেসিডেন্ট আশরাফ গণি জানান, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান যোদ্ধারা কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যান তিনি। তবে এখন পর্যন্ত নিজের বর্তমান অবস্থান প্রকাশ করেননি তিনি।

আশরাফ গণি পালিয়ে যাওয়ার পর রবিবার সন্ধ্যায় আত্মগোপনে চলে যান আমরুল্লাহ সালেহ। সেদিনই এক টুইট বার্তায় তিনি জানান, কোনোভাবেই তালেবানের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। এই বার্তা দেওয়ার একদিন পর আমরুল্লাহ সালেহর যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে তাতে সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে কাবুলের উত্তর-পূর্বে পঞ্চশীর উপত্যকায় দেখা যায়। সেখানে তালেবানবিরোধী বিখ্যাত যোদ্ধা আহমেদ শাহ মানসুরের ছেলের সঙ্গে তাকে দেখা যায়।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের