আমেরিকানদের সরানোর আগ পর্যন্ত মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে না: বাইডেন

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ১১:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:৩৯

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব হতে পারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগান ভূখণ্ড থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে তালেবান কাবুল দখল করে নেওয়ায় দেশটিতে থাকা প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত মার্কিন বাহিনী আফগানিস্তানে অবস্থান করবে। বুধবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাইডেন।

বিদ্যুৎ গতিতে রাজধানী কাবুল দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। শুধু কাবুলই নয় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। পতন ঘটেছে গণি সরকারের। আতঙ্কে দেশ ছাড়ছে বহু আফগান নাগরিক। নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

এমন বাস্তবতায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব নাগরিক ফিরিয়ে নেওয়া না পর্যন্ত মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে বলে জানিয়ে দিয়েছেন জো বাইডেন। সামরিক বিমানে করে দ্রুত নাগরিকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তালেবান শহরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকিগুলোতে কাবুল বিমানবন্দরমুখী মানুষদের বাধা দিচ্ছে বলে জানা গেছে।

তবে কাবুলের হামিদ কার্জাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। পরিস্থিতি অবনতিতে মার্কিন নাগরিকদের ফেরাতে সময় লাগতে পারে। আর এতে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। 

বাইডেন আরও জানান, ১০ থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে হবে। তেমনি একসময় আমেরিকার সেনাবাহিনীর অনুবাদক হিসেবে কাজ করা ৫০ থেকে ৬৫ হাজার আফগান নাগরিককেও সরিয়ে নেওয়া প্রয়োজন। এখন পর্যন্ত ৬ হাজার মানুষকে আফগান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম