সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ৯ জনকে হত্যা করেছে তালেবান

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ০৪:০৭আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৯:৫৭

তালেবানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশটির সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়েছে গোষ্ঠীটি। পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির মালিস্তান জেলায় ৪ এবং ৬ জুলাইয়ের মধ্যে ৯ জন হাজারাকে হত্যা করে তারা। ক্ষমতা দখলের মধ্যেই তালেবানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এলো।

স্থানীয়রা বলছেন, গজনিতে আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে লড়াই তীব্র হলে অনেকে পাহাড়ে আশ্রয় নেন। নিজ গ্রাম মুন্দারাখতে ফিরে দেখেন তাদের বাড়িতে লুটপাট চালিয়েছে তালেবানরা। যোদ্ধারা মুন্দারাখত গ্রামে তাদের ওপর হামলা চালায়। মোট ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আর তিন জনকে নির্যাতন করে হত্যা করা হয় বলে জানায় অ্যামনেস্টি।

গত মাস থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই হয়। গত রবিবার কাবুল দখল নিয়ে আশরাফ গণি সরকারকে ক্ষমতাচ্যুত করে গোষ্ঠীটি। তালেবান বলছে, কেউকে তারা ক্ষতি করবে না। এরমধ্যেই তাদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যার অভিযোগ আসছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি বলছে, একজনকে তার নিজের কাপড় দিয়েই গলায় ফাঁস দেওয়া হয় এবং তার হাতের মাংসপেশী কেটে ফেলে। আরেকজনের মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। এ নিয়ে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, এমন হত্যার ঘটনা অতীতে তালেবানের রয়েছে। এই নৃশংসতা থেকে বোঝা যায় তালেবান কী করতে যাচ্ছে।’

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের