কাবুলে উদ্ধার অভিযান বন্ধের ঘোষণা ব্রিটেনের, অভিযান সমাপ্তি ইতালির

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৬:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:১২

আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের উদ্ধারকাজ বন্ধের ঘোষণা দিয়েছে ব্রিটেন। আজ শনিবারের মধ্যেই উদ্ধার বন্ধ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার।

বিবিসিকে তিনি বলেন, ‘আমরা উদ্ধারকাজ সমাপ্তি টানতে যাচ্ছি। তা আজকের মধ্যেই’।

শুক্রবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরে যাওয়ার কথা থাকলেও তিনদিন আগেই নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলছে যুক্তরাজ্য।

এ বিষয়ে শনিবার জেনারেল নিক কার্টার আরও বলেন, এটা খুবই ‘হৃদয় বিদারক' ঘটনা যে আমরা আফগান ভূখণ্ড থেকে সবাইকে বের করে আনতে পারছি না। সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে’।

তিনি জানান, ‘কাবুল শরণার্থীদের আনতে বেশ কিছু যুক্তরাজ্যগামী ফ্লাইট চালু রয়েছে। কিন্তু তা খুবই স্বল্প’।

এদিকে, ন্যাটোর আরেক দেশ ইতালি আফগানিস্তানে উদ্ধারকাজ শেষ করেছে। দেশটির শেষ ফ্লাইট রোমের একটি বিমানবন্দরে পৌঁছেছে। বিমানবাহিনীর সি-১৩০জে বিমানে করে শনিবার সকালে ৫৮ জন আফগান শরণার্থী ইতালি নেমেছেন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
৫ বছরে সর্বনিম্ন কর্মসংস্থান, ধুঁকছে যুক্তরাজ্যের শ্রমবাজার
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি