যুক্তরাষ্ট্রের কৌশল বদলানোর সময় এসেছে: বাইডেন

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিশ্ব আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। এখন নতুন পৃথিবী। যেখানে আল-কায়েদার সহযোগী এবং জঙ্গি গোষ্ঠী আইএস-এর হুমকি রয়েছে’। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর মঙ্গলবার প্রথমবার হোয়াইট হাউস থেকে ভাষণ দেন বাইডেন।

২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে ৩১ আগস্টের মধ্যেই কাবুল ছেড়েছে মার্কিন বাহিনী। এদিন তিনি বলেন, আমি বিশ্বাস করি না আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন এবং বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে আমেরিকার নিরাপত্তা বেড়েছে’।

তার মতে, ‘এখন যুক্তরাষ্ট্রের কৌশল বদলাতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে স্থলে সেনার প্রয়োজন নেই’। গত শুক্রবার কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ১৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর দায়ও স্বীকার করে বিবৃতি দেয় নিষিদ্ধ ঘোষিত আফগান জঙ্গিগোষ্ঠী আইএস-কে।

আর এই জঙ্গিদের অবস্থানে যুক্তরাষ্ট্র দূর থেকেই হামলা চালিয়েছে জানান মার্কিন প্রেসিডেন্ট। গোষ্ঠীটির বিরুদ্ধে সামনেও লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বাইডেন। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী