মেয়েরা পড়বে তবে পুরুষের পাশাপাশি নয়: আফগানের নতুন শিক্ষামন্ত্রী 

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২৬

আফগানিস্তানে তালেবান গঠিত সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি ঘোষণা দিয়েছেন, মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হবে, তবে পুরুষের পাশাপাশি নয়। কী কী বিষয় পড়ানো হবে সেটাও পুনর্বিবেচনা করা হবে। 

নতুন পদে বসে এই মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হয় তা পুনর্বিবেচনা করে দেখা হবে। তালেবান একটি যৌক্তিক ও ইসলামিক পাঠ্যসূচি চালু করতে চায় যা ইসলামী, জাতীয় এবং ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। পাশাপাশি তা যেন অন্য দেশের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করা হয়েছিল।

তালেবান বলেছে, বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করা হবে এবং সেখানে ইসলামিক পোশাকের নিয়মকানুন চালু করা হবে।

তালেবানের দখলের আগে আফগান বিশ্ববিদ্যালগুলোতে নারী ও পুরুষ শিক্ষার্থীরা পাশাপাশি বসতেন এবং ছাত্রীদের কোনও পোশাক সংক্রান্ত নিয়ম মেনে চলতে হতো না।

তবে হাক্কানি ঘোষণা দিয়ে বলেন, সহশিক্ষা বন্ধ করাতে কোনও সমস্যা নেই। এখানকার মানুষ মুসলিম এবং তারা তা মেনে নেবেন। যেখানে মহিলা শিক্ষক নেই সেখানে বিকল্প খোঁজা হবে। পুরুষ শিক্ষকরা একটি পর্দার পেছন থেকে বা কোনও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদান করতে পারেন। 

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ছেলে-মেয়ে শিক্ষার্থীদের পৃথক করা হবে। অবশ্য আফগানিস্তানে অনেক জায়গাতেই এটা আগে থেকেই চালু আছে। হাক্কানি জানান, নারীদের হিজাব পরতে হবে। তবে মুখ ঢাকার কোনও বাড়তি কাপড় বাধ্যতামূলক করা হবে কিনা- সেটা তিনি পরিষ্কার করেননি। 

সূত্র: বিবিসি

/এনএইচ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী