পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি চায় আফগানিস্তান

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২

পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সুযোগ চেয়ে আবেদন করেছে আফগানিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি। আফগানিস্তানের পক্ষ থেকে আরিয়ানা আফগান এবং কাম এয়ার নামের দুইটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনা শুরু করতে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

তালেবানের গঠন করা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের এভিয়েশন ও ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি দিয়ে পাকিস্তানকে ওই অনুরোধ করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে।

আফগান মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের এয়ারলাইন্স দুইটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে চায়। আর এই প্রক্রিয়া সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।

আমেরিকান সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের ক্ষতি হওয়ার কথা স্বীকার করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘কাতারের ভাইদের প্রাযুক্তিক সহায়তায় বিমানবন্দরটি আবারও সচল হয়েছে আর গত ৬ সেপ্টেম্বর বিমানচালকদের এই বিষয়ে জানানো হয়েছে।’

এদিকে কাতারের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, তালেবানকে বাদ দিয়ে কাবুল বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নেবে না তারা। এই মুহূর্তে সবকিছু আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুলরাহমান আল থানি।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম