‘কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে বারাদারকে ঘুসি মেরেছিলেন হাক্কানি’

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৬

আফগানিস্তানের নতুন সরকার গঠন নিয়ে সম্প্রতি রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে নেতাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। আলোচনায় সভায় তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদারকে ঘুসি মারেন হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল-উর-রহমান হাক্কানি। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

সরকার গঠন নিয়ে আলোচনাকালে সংখ্যালঘু নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ ‘অন্তর্ভুক্তিমূলক’ একটি মন্ত্রিসভা গঠনের জন্য জোর দিচ্ছিলেন বারাদার। আলোচনার একপর্যায়ে আফগান শরণার্থী বিষয়কমন্ত্রী খলিলুর রহমান হাক্কানি চেয়ার থেকে উঠে বারাদারকে ‘ঘুসি’ মারেন।

তালেবানের একটি সূত্র বিবিসি পশতুকে জানিয়েছে, মোল্লা বারাদার এবং শরণার্থী বিষয়কমন্ত্রী খলিল উর-রহমানের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় হয়। তখন সেখানে থাকা তাদের অনুসারীরাও পরস্পরের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। খলিল উর-রহমান হাক্কানি আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ নেতা।

তালেবান নেতাদের এই টানাপড়েন পর্দার আড়ালে ঘটছে। তবে এ বিষয়ে জল্পনা দ্রুতই ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রেসিডেন্ট প্যালেসে দুই পক্ষের সহিংস সংঘর্ষের পর তার নিরাপত্তা আরও জোরদার হয়। গুজব ছড়ায় বাস্তববাদী অংশের নেতা আবদুল গণি বারাদার নিহত হয়েছেন। পরে আফগানিস্তানের জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারে হাজির হয়ে মৃত্যুর খবর উড়িয়ে দেন তিনি।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের