আফগানিস্তান থেকে আসা ২৭০ কোটি ডলারের মাদক আটক করেছে ভারত

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭

ভারতের পশ্চিমাঞ্চলীয় একটি বন্দর থেকে তিন টন হেরোইন আটক করেছে কর্মকর্তারা। আফগানিস্তান থেকে প্রবেশ করা এসব মাদকের বাজার মূল্য ২৭০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২২ হাজার ৯৪৬ কোটি টাকারও বেশি।

পাউডারের কন্টেইনারে লুকিয়ে এসব মাদক পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মান্দ্রা বন্দরে এসব কন্টেইনার খুঁজে পায় ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)।

ওই চালানের একটি কন্টেইনারে প্রায় দুই হাজার কেজি এবং আরেকটি কন্টেইনারে প্রায় এক হাজার কেজি হেরোইন রাখা ছিলো। আফগানিস্তান থেকে আনা এসব মাদক প্রথম ইরানে পাঠানো হয়। সেখান থেকেই গুজরাটে আসে বলে জানিয়েছে ডিআরআই।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘গুজরাটের আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, গান্ধীধাম এবং মান্ধবীতে তল্লাশি পরিচালনা করা হয়।’

ডিআরআই জানিয়েছে, এই মাদক পাচারের সঙ্গে এক আফগান নাগরিকের সংশ্লিষ্টতার কথা জানা গেছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদক দেশ আফগানিস্তান। বিশ্বের ৮০-৯০ শতাংশ হেরোইনই আফগানিস্তানে উৎপাদিত হয়। গত কয়েক বছরে আফগানিস্তানে মাদকটির উৎপাদন বেড়েছে। আর এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে তালেবান।

যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের মাদক উৎপাদন নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তবে বড় সফলতা আসেনি। একই সঙ্গে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরায় দেশটির অর্থনীতির ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী