তালেবানের প্রতি ন্যাটোর হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ০১:৪০আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০১:৪০

পশ্চিমা সামরিক ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তালেবানের উচিত হবে না আফগানিস্তানকে পুনরায় জঙ্গিদের উর্বরভূমিতে পরিণত হতে দেওয়া। তিনি হুঁশিয়ারি জানিয়ে উল্লেখ করেছেন, আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরও যে কোনও দূরত্ব থেকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর সামরিক সক্ষমতা তাদের রয়েছে।

আফগান সরকারের পতনের পর প্রথম সংবাদ সম্মেলনে মঙ্গলবার ন্যাটো প্রধান বলেন, যারা এখন ক্ষমতা গ্রহণ করছে তাদের দায়িত্ব রয়েছে আফগানিস্তানকে আবারও আন্তর্জাতিক সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হতে না দেওয়ার।

তিনি বলেন, আমরা যদি দেখতে পাই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেশটিতে আবারও সংগঠিত হচ্ছে, ন্যাটো মিত্র ও সদস্য দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে তাহলে দূর থেকেও তাদের বিরুদ্ধে হামলা চালানোর সামর্থ্য আমাদের রয়েছে।

আফগানিস্তানে পশ্চিমাদের সামরিক অভিযানের মূল কারণ ছিল ৯/১১ হামলার জন্য দায়ীদের নেতাদের আশ্রয় দিয়েছিল তালেবান সরকার। ২০০১ আফগানিস্তানে তালেবানকে উৎখাত করার অভিযানটি ইউরোপের বাইরে ন্যাটো জোটের প্রথম বড় মিশন ছিল। কিন্তু প্রায় দুই দশক পর যখন ন্যাটো দেশটি ছেড়ে যাচ্ছে তখন তালেবানরা আবারও ক্ষমতা দখল করলো। সূত্র: এএফপি

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম