তালেবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক আল কায়েদার

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

আফগানিস্তান জয়ে তালেবানকে সাধুবাদ জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক দিয়েছে আল কায়েদা। একইসঙ্গে বিশ্বের সব মুসলিম ভূমিকে ‘শত্রু’র হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করে তালেবান। দলটির এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল কায়দা যেভাবে কাশ্মির ‘মুক্তি’র ডাক দিয়েছে তাতে চিন্তা বেড়েছে দিল্লির।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই জম্মু-কাশ্মিরে হামলা বেড়েছে। অঞ্চলটিতে লড়াইয়ের ডাক দিয়ে তালেবানের সহযোগিতা চেয়েছে লস্কর-ই-তৈয়বা। এবার কাশ্মির নিয়ে আল কায়েদার তৎপরতায় নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়েছে।

মুসলিম ভূমিকে ‘মুক্তি’র ডাক দিয়ে আল কায়েদা একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘লেভান্ত, সোমালিয়া, ইয়েমেন, কাশ্মির ও বাকি মুসলিম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে বলা হয়েছে, ‘যারা অপমান করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ফের আফগানিস্তানকে মুক্তির স্বাদ দিয়েছে। আর এটা প্রমাণ করছে যে জয়ের একমাত্র রাস্তা জিহাদ।’

এদিকে মঙ্গলবার দোহায় তালেবান প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এটিই তালেবানের সঙ্গে ভারতের প্রথম কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ।

দিল্লি জানিয়েছে, কাতারে ভারতীয় দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল ও তালেবানের রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই।

বৈঠকে আফগানিস্তানের মাটি ভারতবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হতে পারে বলে দিল্লির পক্ষ থেকে উদ্বেগ তুলে ধরা হয়। তবে তালেবানের পক্ষ থেকে দিল্লির এই উদ্বেগ ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী