কাবুলের আকাশে চক্কর দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ২২:৪৭আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:৪৭

আফগানিস্তানের রাজধানীর কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান চক্কর দিচ্ছে। বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, মানুষদের ফেরত নেওয়ার কাজে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মানুষদের কাবুল থেকে ফিরিয়ে আনার কাজে এখন পর্যন্ত তালেবানের পক্ষ কোনও শত্রুতামূলক আচরণের চেষ্টা পাওয়া যায়নি। বলেন, আমরা তালেবানকে একেবারে স্পষ্ট করে জানিয়েছি বিমানবন্দরে আমাদের এই কাজে কোনও হামলা হলে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে।

তিনি জানান, মার্কিন যুদ্ধবিমানগুলো কোনও ‘লো পাস’ ফ্লাইট পরিচালনা করেনি। এগুলো সব ‘ওভারওয়াচ’।

কিরবি বলেন, বেসামরিকদের ফিরিয়ে আনার কাজ শুরুর পরই মার্কিন যুদ্ধবিমানগুলো কাবুলের আকাশে উড়ছে। আকাশ থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতেই এসব পরিচালনা করা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলর জানান, কাবুল বিমানবন্দরের একাধিক প্রবেশ পথ উন্মুক্ত আছে। এখন পর্যন্ত ৭ হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।

তিনি জানান, এই প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার ২০০ জনের বেশি মার্কিন সেনা অবস্থান করছে।

/এএ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে