এটা কেবল শুরু: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ২৩:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২৩:৪৫
image

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার। কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলা প্রসঙ্গে তিনি বলেন ‘এটা কেবল শুরু’।

আফগানিস্তানে সিনিয়র মার্কিন কর্মকর্তা হিসেবে কাজ করা জেনারেল ম্যাকমাস্টার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র কেবল নরক থেকে বের হয়ে আসাকে অগ্রাধিকার দিয়েছে, পরিণাম কী হবে তা বিবেচনা করেনি। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করলে যা ঘটে কাবুল বিমানবন্দরে হামলার মধ্য দিয়ে সেটাই হয়েছে।

জেনারেল ম্যাকমাস্টার বলেন, ‘এটা হয়তো সেই মুহূর্ত যখন আমরা আমাদের বিভ্রম থামাতে পারি যে, এই গোষ্ঠীটি অন্যদের থেকে আলাদা আর স্বীকার করে নিতে পারি তারা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আর আমরা আফগানিস্তানে একটি সন্ত্রাসী, জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। আর এর ফলে আমাদের সবাই আরও বড় ধরনের ঝুঁকিতে থাকবো।’

জেনারেল ম্যাকমাস্টার দাবি করেছেন, গত বছর আলোচনার টেবিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানিয়েছে তালেবান। উল্লেখ্য, ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে তালেবানের সঙ্গে সম্মত হয়েছিলেন ট্রাম্প।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি