মার্কিন জেনারেলের যে ভৌতিক ছবি ইতিহাসে জায়গা করে নিলো

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১৭:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৭:১৪
image

এক পাশে রাইফেল বহন করে সর্বশেষ মার্কিন সেনা হিসেবে আফগানিস্তান ছেড়েছেন ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়ে। সোমবার মধ্যরাতের কয়েক মিনিট আগে কাবুল বিমানবন্দর থেকে শেষ মার্কিন ফ্লাইটে ওঠেন তিনি।

সি-১৭ পরিবহন বিমানের এক পাশের জানালা দিয়ে ওই সেনা কর্মকর্তার বিমানে ওঠার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। নাইট ভিশন ডিভাইস দিয়ে ভৌতিক সবুজ ও কালো রঙের ছবিটি পেন্টাগনের তরফ থেকে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ২০ বছর আফগানিস্তানে অবস্থান অবসানের প্রতীক হয়ে উঠেছে ছবিটি।

ইতিহাসের অংশ হিসেবে মার্কিন মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়ের এই ছবিটির তুলনা হতে পারে এক সোভিয়েত জেনারেলের। সেই সোভিয়েত জেনারেল ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে রেড আর্মির চূড়ান্ত বিদায়ের মুহূর্তে উজবেকিস্তানের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে একটি সামরিক গাড়িতে করে দেশে ফিরেছিলেন।

সোভিয়েত জেনারেল রোবিস গোরোমোভ-এর সেই ছবি

কাবুলের পতনের পর আফগানিস্তান থেকে ১ লাখ ২৩ হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নিয়ে রাতের আঁধারে দেশটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনা বহনকারী সর্বশেষ বিমানটি।

স্থিরচিত্র হলেও মেজর জেনারেল ক্রিস ডোনাহুয়েকে ভাবলেশহীন ভাবে দ্রুততার সঙ্গে বিমানে উঠতে দেখা গেছে। সম্পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত ছিলেন তিনি। হেলমেটের উপরে নাইট ভিশন চশমা, পাশে রাইফেল। আফগানিস্তান পেছনে ফেলে নিরাপদে পৌঁছান তিনি।

বিপরীতে সোভিয়েত ইউনিয়নের ৪০তম আর্মি ডিভিশনের জেনারেল রোবিস গোরোমোভ নিজের ছেলের হাত ধরে লাল-সাদা ফুলের তোড়া নিয়ে আমু দরিয়া নদী পাড়ি দেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান