আফগানিস্তান থেকে দোহায় যাওয়া ছয় বাংলাদেশি রাতে দেশে ফিরছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৪:২৭ আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪:৪৭

কয়েক দফা প্রচেষ্টার পর অবশেষে আজ রাতে দেশে ফিরছেন আফগানিস্তান থেকে কাতারের দোহায় যাওয়া ছয় বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসবেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তাদের বহনকারী ইকে ৫৮৪ ফ্লাইটটি ঢাকায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে ফ্লাইটের জন্য দোহায় বিমানবন্দরে অবস্থান করছিলেন ৬ বাংলাদেশি। তারা হলেন‑ মোহাম্মদ কামরুজ্জামান,  রাজিব বিন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন,  আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ। আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে কাজ করতেন তারা।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই এই বাংলাদেশিরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ১৬ আগস্ট তাদের ফ্লাইটের আগের দিন ১৫ আগস্ট তালেবান কাবুলের দখল নেওয়ায় তাদের আর স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি। ২৬ আগস্ট দ্বিতীয় বারের মতো দেশে ফেরার চেষ্টা করেন তারা।

সেদিনই তারা বিমানবন্দরে থাকা অবস্থায় শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরে ১৫ বাংলাদেশি অপেক্ষারত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ হতাহত হননি।

/সিএ/এমএস/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের