আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে: তালেবান

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ২০:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:২৪

আফগানিস্তানে তালেবানের আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ। সোমবার জাতির উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ বলেন, কোনও প্রতিরোধ ছাড়াই সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে। তবে সুষ্ঠুভাবে সরকার পরিচালনার আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যা সমাধান এবং সেবা প্রদানের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তিনি বলেন, ‘এই বিশাল বিজয়ের জন্য আমরা পুরো আফগান জাতি, বিশেষ করে কাবুলের জনগণ এবং আমাদের মুজাহিদদের অভিনন্দন জানাই। তালেবান এখন যে অবস্থানে পৌঁছেছে, তা কেউ ভাবতেও পারেনি। কিন্তু আল্লাহর সাহায্যই আমাদের এই বিজয় দান করেছে। দুনিয়ার ইতিহাসে এমন নজির আর একটিও নেই। তাই আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমাদের কোনও অহংকার থাকা উচিত নয়। এখন পুরো জাতির সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার সময় এসেছে। এজন্য তালেবান তার সাধ্যের মধ্যে সবকিছু করবে।’

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিমার অর্থের লোভে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দিলেন স্বামী
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
সর্বশেষ খবর
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি
ড্যাফোডিলে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত
ড্যাফোডিলে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত
মঞ্চে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা অধ্যায়
মঞ্চে রবীন্দ্রনাথের আর্জেন্টিনা অধ্যায়
তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?