তালেবানের নিন্দায় সরব ইরান

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৪

আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের অভিযানের নিন্দায় সরব হয়েছে প্রতিবেশী শিয়া অধ্যুষিত দেশ ইরান। পাঞ্জশিরের বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাঈদ খতিবজাদেহ বলেন, পাঞ্জশিরের সংকটের সমাধান একমাত্র রাজনৈতিকভাবেই হতে পারে। আন্তর্জাতিক ও মানবিক আইনের দৃষ্টিতে অঞ্চলটিতে অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবিসির খবরে বলা হয়েছে, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আফগানিস্তানে ক্ষমতায় থাকাকালেও দলটির সরকারকে স্বীকৃতি দেয়নি তেহরান। তবে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান মার্কিন সমর্থিত সরকারকে উৎখাতের ঘটনায় প্রকাশ্যে দলটির বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি ইরান।

এদিকে পাঞ্জশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। কয়েক দিন থেকেই সেখানে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছিল। সোমবার তালেবানের একজন মুখপাত্র বলেন, ‘এই জয়ের মাধ্যমে আমাদের দেশ সম্পূর্ণভাবে যুদ্ধের জঞ্জাল থেকে মুক্ত হলো।’ তালেবানের পাঞ্জশির জয়ের দাবি অবশ্য অস্বীকার করেছে এনআরএফ। এরমধ্যেই সোমবার অঞ্চলটিতে তালেবানের অভিযানের নিন্দায় সরব হয় ইরান।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম