শরিয়াহ আইন মেনে চলার নির্দেশ তালেবানের শীর্ষ নেতার

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৩

আফগানিস্তানের নতুন সরকারকে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণার পরই এক বিবৃতিতে এমন বার্তা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইংরেজিতে বিবৃতিতে দেশের দায়িত্বরত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে আখুন্দজাদাই বলেন, আফগানিস্তানের সর্বোচ্চ স্বার্থ রক্ষা, দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করতে হবে। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটিই গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই-এর প্রথম বার্তা।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার পর্যবেক্ষণ করে সরকারের দায়িত্ব হচ্ছে শরিয়াহ কাঠামোর মধ্যে থেকে দেশের সব মানুষের আধুনিক বিজ্ঞান ও ধর্মের ওপর ভিত্তি করে স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এর আগে, কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। মঙ্গলবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন। মুজাহিদ নতুন ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেছেন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার