আফগানিস্তানের মৌলিক সেবা নিয়ে উদ্বেগে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৯

আফগানিস্তানের মৌলিক সেবাগুলো ভেঙে পড়ার মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। জাতিসংঘের মানবিক সংক্রান্ত সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লিয়ারকে জানিয়েছেন, আফগানিস্তানের খাবার এবং অন্যান্য ত্রাণও ফুরিয়ে আসছে।

জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ওসিএইচএ মুখপাত্র জেনস লিয়ারকে বলেন, লাখ লাখ আফগান নাগরিকের খাবার এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন। আগামী ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ত্রাণ সম্মেলনের আগে দাতাদের আরও বেশি অর্থ সহায়তার আহ্বান জানান।

এই বছরের বাকি সময়ে এক কোটি ১০ লাখ আফগান নাগরিকের জন্য আরও প্রায় ৬০ কোটি ডলার সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ওসিএইচএ। এছাড়াও দেশটিতে খরা ও খাদ্যাভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

জেনস লিয়ারকে বলেন, ‘আফগানিস্তানের মৌলিক সেবা ভেঙে পড়ছে আর খাবার ও অন্যান্য জীবন রক্ষাকারী ত্রাণ ফুরিয়ে আসছে। আমরা আন্তর্জাতিক দাতাদের এই আহ্বানে দ্রুত ও উদারভাবে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এই বছর তালেবানের উত্থানের সঙ্গে সঙ্গে আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী