সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪

যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় থাকা তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। 

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) টুইটারে এক বিবৃতিতে জানান, আফগান জনগণের জন্য জরুরিভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) উভয়পক্ষের আলোচনায় হাক্কানি জাতিসংঘের দূতকে নিশ্চিত করে বলেন, ‘কোনও বাধা ও ভয়ভীতি ছাড়াই জাতিসংঘের কর্মীরা আফগানিস্তানে কাজ করতে পারবেন। আফগান জনগণকে সহায়তা করতে পারবে জাতিসংঘ’। বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্ট করেননি তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। 

গত দুই দশক ধরে বিদেশি সহায়তার উপরই নির্ভর করে আসছে আফগানিস্তান। তবে তালেবান ক্ষমতায় আসার পর সম্প্রতি সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। ফলে প্রবল সংকটের মুখে পড়েছে আফগান জনগণ। এমন পরিস্থিতিতে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানির সঙ্গে আলোচনা হলো জাতিসংঘ দূতের।

এফবিআইএর তাকিায় সিরাজুদ্দিন হাক্কানি

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নাম এখনো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। তার মাথার দাম ৫০ লাখ ডলার ধরা আছে যুক্তরাষ্ট্রে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম