জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চেয়েছে তালেবান। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসছে এই অধিবেশন। গত সোমবার তালেবান পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে জাতিসংঘের একটি কমিটি।

এছাড়া তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত নিয়োগ করেছেন। গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান বলছে উৎখাত হওয়া সরকারের দূত আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, উচ্চ পর্যায়ের বিতর্কে অংশগ্রহণের অনুরোধ বিবেচনা করে একটি আস্থা কমিটি। এই কমিটির নয় সদস্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।

তবে আগামী সোমবার সাধারণ অধিবেশন শেষ হওয়ার আগে ওই কমিটির বৈঠকের সম্ভাবনা কম। অন্তত তখন পর্যন্ত জাতিসংঘের নিয়ম অনুযায়ী গুলাম ইসাকজাই সংস্থাটিতে জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন। আশা করা হচ্ছে তিনি আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশনের শেষ দিনে বক্তব্য রাখবেন।

তবে তালেবান দাবি করেছে, গুলাম ইসাকজাই এর মিশন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না। তালেবান আরও বলেছে, বেশ কয়েকটি দেশ এখন আর সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণিকে আর নেতা স্বীকৃতি দেয় না।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের পৌঁছানোর আগে আশরাফ গণি পালিয়ে যান। তারপর থেকেই তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের