কাবুল থেকে আমাদের বিমান ছিনতাই হয়নি: ইউক্রেনের স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ২০:০০আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:০৭

কাবুল থেকে যাত্রীসহ নিজেদের কোনও বিমান ছিনতাই হয়নি বলে নিশ্চিত করেছে ইউক্রেন। বিমানটি ঠিকঠাকভাবেই রাজধানী কিয়েভ-এ ফিরে গেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো। 

মঙ্গলবার হঠাৎ করেই খবর বের হয় কাবুল বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। বিমানটিকে ইরানের দিকে নেওয়া হয় বলে জানান ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন।

এমন খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান ছিনতাই-এর দাবি নাকচ করে জানায়, 'ইউক্রেনের একটি বিমান সোমবার কাবুল থেকে মাশহাদে অবতরণ করে। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভ-এ ফিরে গেছে। তেহরানের সময় অনুয়ায়ী রাত ৯টা ৫০ মিনিটে কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার প্রমাণও ইরানের কাছে'।

এদিকে ইউক্রেনও তাদের বিমান ছিনতাই হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী নিজের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কোকে দিয়েই বিষয়টি জানিছেন। তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে আমাদের বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইউক্রেনের কোনোও বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের