তালেবানের সঙ্গে কথা বলা ছাড়া উপায় নেই: ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের সঙ্গে কথা বলা ছাড়া তাদের অন্য কোনও উপায় নেই। সদস্য দেশগুলোর কূটনীতিকদের কাবুলে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয়ের চেষ্টা করবে ব্রাসেলস। ইইউ এর শীর্ষ কূটনীতিক মঙ্গলবার এসব কথা জানিয়েছেন।

ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপিয়ান পার্লামেন্টে বলেন, ‘আফগান সংকট শেষ হয়ে যায়নি। প্রভাব বিস্তারের সুযোগ পেতে হলে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই।’

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর আফগানিস্তানে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে ইইউ পররাষ্ট্র মন্ত্রীরা। মানবাধিকার রক্ষা বিশেষ করে নারী অধিকারের প্রতি তালেবানের মনোভাব দেখতে চায় তারা।

আফগান শরণার্থীদের জন্য প্রস্তুতি রাখতে ইইউ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান জোসেফ বোরেল। তবে তিনি মনে করেন আফগান শরণার্থী ঢল ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধ পরবর্তী পরিস্থিতির মতো হবে না।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের