আফগানিস্তান থেকে স্পেন যাওয়া ৫ বাংলাদেশিকে ফেরাতে মার্কিনিদের সঙ্গে যোগাযোগ

শেখ শাহরিয়ার জামান
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:০২ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

আফগানিস্তান থেকে স্পেনে যাওয়া পাঁচ বাংলাদেশিকে দেশে আনার জন্য যোগাযোগ করেছে স্পেনে বাংলাদেশের দূতাবাস। ওই বাংলাদেশিরা বর্তমানে স্পেনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মার্কিন সৈন্যদের তত্ত্বাবধানে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ সারওয়ার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশি ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। ওই বাংলাদেশিরা বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন।‘

পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে তারা স্পেনে এসেছেন এবং তাদের ফেরত যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন তাদের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়গুলো পরীক্ষা করার পরে তাদের ফেরত পাঠানো হবে।‘

কবে ফেরত আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের দ্রুত ফেরত আনার জন্য আমরা চেষ্টা করছি।‘

এই পাঁচ বাংলাদেশি আফগানিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ১৫ আগস্ট কাবুল পতনের পরে তারা মার্কিন সৈন্যদের সহায়তায় আফগানিস্তান ত্যাগ করেন। তাদেরকে প্রথমে সৌদি আরবের রিয়াদে নেওয়া হলেও পরে স্পেনে পাঠানো হয়।

মইন আল মেজবা

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মইন আল মেজবা নামে একজন বাংলাদেশি সম্প্রতি আফগানিস্তানের কারাগার থেকে মুক্ত হন। বর্তমানে তিনি স্পেনে অবস্থান করছেন।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি মইন আল মেজবা বর্তমানে স্পেনে মার্কিন সৈন্যদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার বিষয়ে আরও জানার চেষ্টা করছি।’

এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম জানিয়েছিলেন মইন আল মেজবা তার একজন আফগান বন্ধুর সঙ্গে কাবুলে অবস্থান করছেন। অর্থকষ্টে থাকার কথা জানতে পেরে তাকে ভিন্ন একটি উৎসের মাধ্যমে কিছু সাহায্যও দেওয়া হয়েছিলো।

দুই কয়েদি, ছয় তাবলিগ

ওবায়দুল্লা ও কাউসার সুলতানা নামে দুইজন কয়েদি আফগানিস্তানের কারাগারে ছিলেন কিন্তু তালেবান ক্ষমতা দখলের পর তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি কাউসার সুলতানা কাবুলের জেলে এবং ওবায়দুল্লাহ অন্য একটি প্রদেশের জেলে ছিলেন। তারা কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’

তিনি আরও জানান, ‘পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদে অবস্থান করা তাবলিগ জামাতে যাওয়া ছয় বাংলাদেশি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।‘

তিনি বলেন, ‘গোটা পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। কেউ যোগাযোগ না করলে আমাদের পক্ষে খোঁজ পাওয়া অত্যন্ত মুশকিল।’

উল্লেখ্য, আফগানিস্তান থেকে কাতারের দোহায় যাওয়া ছয় বাংলাদেশি গত ৩১ আগস্ট ঢাকায় ফেরেন।

/এমএস/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ জানুয়ারি ২০২২, ০৩:২৬
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের