স্বেচ্ছায় আফগানিস্তানে থাকতে চান ৭ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

আফগানিস্তানে অবস্থানরত ১০ জন বাংলাদেশির মধ্যে সাত জন সেখানে অবস্থান করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ১০ জন বাঙালি এখনও সেখানে আছেন। এরমধ্যে তিন জন উন্নয়নকর্মী। বাকি সাত জন সেখানে স্বেচ্ছায় আছেন। এটি আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পয়েন্ট। তারা সেখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছে।

এদিকে ছয় জন বাংলাদেশি, যারা স্পেনে একটি মার্কিন ঘাঁটিতে অবস্থান করছে, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে একটি সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তাদের আগস্ট মাসের শেষ দিকে প্রথমে রিয়াদে এবং পরে স্পেনে নিয়ে যাওয়া হয়। ফিরিয়ে আনার বিষয়ে এসব বাংলাদেশি ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

১৬০ জন আফগান ছাত্রী

এদিকে ওই ছয় বাংলাদেশির সঙ্গে চট্টগ্রামের এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন আফগান ছাত্রী একই ঘাঁটিতে অবস্থান করছে। তাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের থেকে তারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে বেশি আগ্রহী। আমরা যতদূর শুনেছি তারা যুক্তরাষ্ট্রে পড়তে যাবে।

/এসএসজেড/এমআর/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম