যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম তালেবানের হাতে

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ২১:১৪আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১:৩০

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর আফগান সরকারের দ্রুত পতন ঘটে। পরাজয় মেনে নেয় আফগানিস্তানের সেনাবাহিনী। এই জয়ের পথে তালেবানরা শত কোটি ডলারের মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে। এসবের মধ্যে রয়েছে ব্ল্যাকহক হেলিকপ্টার থেকে শুরু করে এ-২৯ সুপার টুকানো বিমান।

আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তালেবান যোদ্ধাদের হাতে বহুল ব্যবহৃত একে-৪৭ রাইফেলের বদলে যুক্তরাষ্ট্র নির্মিত এম-৪ কারবাইন এবং এম-১৬ রাইফেল দেখা গেছে। এছাড়া দেখা গেছে তালেবান যোদ্ধাদের মার্কিন হামভি ও মাইন প্রতিরোধক অ্যাম্বুশ প্রটেক্টেড গাড়ি চালাতে।  

যুক্তরাষ্ট্রের দাবি, আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিত করতে গত ২০ বছরে আট হাজার কোটি ডলার খরচ করেছে তারা। দেশটির গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি কার্যালয়ের ২০১৭ সালের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ৭৫ হাজার ৮৯৮টি গাড়ি; ৫ লাখ ৯৯ হাজার ৬৯০টি অস্ত্র; ১ লাখ ৬২ হাজার ৬৪৩টি যোগাযোগ সরঞ্জাম, ২০৮টি বিমান ও হেলিকপ্টার এবং ১৬ হাজার ১৯১টি গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম দিয়েছে। ২০০৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হয়।

তালেবানের কাছে এখন মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে

এছাড়া, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৭ হাজার ৩৫টি মেশিনগান; ৪ হাজার ৭০২টি হামভি গাড়ি; ২০ হাজার ৪০টি হ্যান্ড গ্রেনেড; ২ হাজার ৫২০টি বোমা ও ১ হাজার ৩৯৪টি গ্রেনেড লঞ্চার দিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানকে দেওয়া বিমান ও হেলিকপ্টারের ৪৬টি এখন উজবেকিস্তানে রয়েছে। তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর এসব এয়ারক্র্যাফট ব্যবহার করে আফগানিস্তানের প্রায় ৫০০ সেনা উজবেকিস্তানে পালিয়ে যায়। বাকিগুলো তালেবানের হাতে রয়েছে। সূত্র: পার্স টুডে

/এএ/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের