বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো তালেবান সরকার

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪

গত কয়েকদিনে তালেবানবিরোধী বিক্ষোভের কারণে কাবুলের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে গোষ্ঠীটি। তালেবান সরকারের বিরেুদ্ধে বিক্ষোভ সংক্রান্ত তথ্য প্রচার বন্ধ রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।   

তালেবান কাবুল দখলের পরই হেরাত শহরে গোষ্ঠীটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আফগান নারীরা। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলেও। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিও ছোড়ে সশস্ত্র তালেবান যোদ্ধরা।

এমন অবস্থায় কাবুলের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। আন্দোলনের খবর ছড়িয়ে পড়া ঠেকাতেই কাবুলের একাধিক জায়গায় ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেন তালেবান গোয়েন্দারা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। এই সরকারে নারীদের কোনও জায়গা হয়নি। আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন আফগান নারীরা। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি