টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীতে শপথ তালেবান সরকারের

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার। দলটির সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত এবং ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালেবান দলের সূত্রে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ১১ সেপ্টেম্বরের শপথে যুক্তরাষ্ট্রকেও বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে তালেবান নেতারা। তবে আমন্ত্রণ জানানো দেশগুলো শপথে অংশ নেবে কিনা তা এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী, যা ৯/১১ নামে পরিচিত। ওই ঘটনায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান। নিহতদের স্মরণে ওই দিনটিতে নানা আয়োজন করে থাকেন আমেরিকানরা।

রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত (৭ সেপ্টেম্বর) তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা করে তালেবান গোষ্ঠী।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের