মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কাবুলে কাতারের দ্বিতীয় যাত্রীবাহী বিমান 

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

আফগানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় যাত্রীবাহী বিমান অবতরণ করেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রানওয়েতে নামার পর বিমান থেকে ত্রাণ নামাতে দেখা গেছে সংশ্লিষ্টদের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো কাতার এয়ারওয়েজের একটি বিমান কাবুলে অবতরণ করে। তবে এই বিমানটিতে করে কাবুলে আটকে থাকা বিদেশি এবং আফগান নাগরিকদের সরিয়ে নেওয়া হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রথমবার কাবুল থেকে শতাধিক বিদেশি যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়ন করে। এয়ারপোর্টটিতে শিগগিরই নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ও কাতারের কর্মকর্তারা।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান গোষ্ঠী। দলটি জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান