পাঞ্জশিরের ৭০ শতাংশ তালেবানের দখলে, খোঁজ মিলছে না প্রতিরোধ নেতা মাসুদের

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০

পাঞ্জশিরের ন্যাশনাল রেসিট্যান্স ফোর্স-এনআরএফের নেতা আহমদ মাসুদ এখনও আফগানিস্তানেই আছেন। এনআরএফের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। তবে ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি বলছে, নিরাপত্তার স্বার্থে মাসুদ দেশ ছেড়ে তুরস্ক অথবা অন্য কোনও দেশে আশ্রয় নিয়েছেন।

গুরুত্বপূর্ণ পাঞ্জশির উপত্যকা প্রায় তালেবানের দখলে চলে এসেছে। একটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন জানাচ্ছে, ইতোমধ্যে পাঞ্জশিরের ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান যোদ্ধারা। যদিও উপত্যকার কৌশলগত জায়গাগুলো এখনও নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে প্রতিরোধ বাহিনী।

ফারস নিউজ বলছে, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা মাসুদ সম্ভবত আফগানিস্তানে নেই। সম্প্রতি তালেবানের এক মুখপাত্র দাবি করেন, সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং মাসুদ প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অবস্থান করতে পারেন। যদিও এর প্রমাণ মেলেনি। তিনি কোথায় কেউই স্পষ্ট করতে পারছেন না।   

গত ১৫ আগস্ট আশরাফ গণি সরকারকে উৎখাত করে রাজধানী কাবুল দখল করে তালেবান গোষ্ঠী। দখলের ৩ সপ্তাহ পর (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবানের নেতারা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী