বাড়ি ছাড়ার নির্দেশ, কান্দাহারে তালেবানবিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তালেবানবিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার বাসিন্দা। বিক্ষোভকারীরা বলছেন, তালেবান তিন দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। আর তারই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করে বাসিন্দারা।

সরকারি মালিকানাধীন একটি আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে তিন দিন সময় বেঁধে দেয় তালেবান কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে কান্দাহারের গভর্নরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা।

বিক্ষোভে অংশ নেওয়া এক নারী মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। ওই নারী জানান, সাম্প্রতিক সংঘাতে পরিবারের বহু সদস্য হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

ওই নারী জানান, ওই আবাসিক এলাকায় বসবাসরত সবাই নিজেদের শেষ সম্পদ ব্যয় করে বাড়ি বানিয়ে নিয়েছেন। এখন অন্য কোথাও যাওয়ার উপায় তাদের নেই। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

কান্দাহারের অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, ফেরকাহ-ই কোহনা আবাসিক এলাকাটি প্রাদেশিক রাজধানীর এক প্রান্তে অবস্থিত। সরকারি মালিকানাধীন জায়গাটি সরকারি কর্মীদের মধ্যে বিতরণ করে দেয় আগের সরকার। তবে বন্টনের সময় দুর্নীতি ও অনিয়মের কারণে সরকারি কর্মী ছাড়াও অন্যরা জমি বরাদ্দ নিতে সক্ষম হয়। সেখানকার কোনও কোনও বাসিন্দা ২০ বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন।

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি তালেবান মুখপাত্র।

/জেজে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান