তালেবানের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত দুই, আহত ২০

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯

আফগানিস্তানের জালালাবাদ শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২০ জন।  শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিবেদন এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিস্ফোরণে দুই তালেবান কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থলমাইনের আঘাতেই এ হতাহতের ঘটনা ঘটে। এর দায় স্বীকার করেনি কেউ।

ঘটনাস্থলে তালেবানের সশস্ত্র যোদ্ধারা তল্লাশি চালাচ্ছেন। এদিন কাবুলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আহত হন দুইজন।

তালেবান সরকার যখন দেশ পরিচালনায় প্রস্তুত তখনই হামলার ঘটনা ঘটলো। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান গোষ্ঠী। এর প্রায় তিন সপ্তাহ পর (৭ সেপ্টেম্বর) অর্ন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দেয়। তবে এখনও শপথ অনুষ্ঠানের দিন নির্ধারণ হয়নি।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী