তালেবান ইস্যুতে বৈঠকে বসছেন জি-৭ নেতারা

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২১, ১২:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:৫০

তালেবানের দখলে যাওয়া আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭-এর নেতারা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একমত হয়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার জো বাইডেন এবং বরিস জনসন আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ করেন। আফগান সংকট নিয়ে জি-৭ গ্রুপ অব সেভেন নেতাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। আফগান শরণার্থীদের মানবিক সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। জি-৭ এর সাত দেশ হলো ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

গত রবিবার সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী তালেবান দ্রুত সময়ের মধ্যে রাজধানী কাবুল দখল করে নেওয়ায় উদ্বেগে রয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। অল্প কিছুদিনের মধ্যেই তারা ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। আফগানিস্তানে কীভাবে সরকার পরিচালনা করা হবে এ নিয়ে মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন তালেবান প্রতিনিধিরা। নারীদের সুযোগ-সুবিধা দেওয়ারও আশ্বাস দিয়েছেন। এছাড়া সবাইকে ক্ষমা করে দিয়ে শান্তির বার্তা শুনিয়েছে গোষ্ঠীটি।

তালেবানের শাসনের ভয়ে অনেকেই দেশ ত্যাগ করছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশই আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান