মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১

আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার বিবৃতিতে দেশটির অর্থনৈতিক, মানবিক এবং মৌলিক পরিষেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তালেবান গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের আগেই সরকারি বাহিনীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে গোষ্ঠীটির সংঘাত চলছিল। ফলে দেখা দিয়েছে বিপর্যয়। বহু মানুষ এখন বাস্তুচ্যুত।

এমন পরিস্থিতিতে মহাসচিব বলেন, ‘আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেকের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এদের সংখ্যা ১ কোটি ৮০ লাখ। তিনজনের একজন আফগান জানে না আরেক বেলার খাবার কীভাবে জুটবে। পাঁচ বছরের কম বয়সী বহু শিশু আগামী বছর তীব্র অপুষ্টিতে ভুগবে। দেশটির মানুষ প্রতিদিনই প্রয়োজনীয় মৌলিক সেবা হারাচ্ছে’।

৩০ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এমন সতর্কবার্তা দিলেন অ্যান্তনিও গুতেরেস। আফগানদের সহায়তা করতে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম